বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

ভাঙ্গুড়ায় বসতবাড়ী থেকে দুটি গোখরা সাপসহ শতাধিক ডিম উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২০, ৭:৪৭ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়ায় বসতবাড়ী থেকে দুটি বড় গোখরাসহ শতাধিক গোখরা সাপের ডিম উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের আব্দুল মান্নানের বাড়ি থেকে এসব সাপ উদ্ধার করা হয়। এসময় আরো অর্ধশতাধিক সাপের ডিম পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে আব্দুল মান্নান তার শোবার ঘরে মেঝেতে একটি গর্ত দেখতে পান। কিছুক্ষণ পর তিনি ওই গর্তের আশেপাশে কয়েকটি গোখরা সাপের বাচ্চাকে ঘোরাফেরা করতে দেখেন। তখন তিনি বাড়ির অন্যান্য সদস্য ও এলাকাবাসীদের সাহায্যের জন্য ডাকেন। প্রতিবেশীরা লাঠিসোটা ও কোদাল নিয়ে এসে ঘরের মেঝের ওই গর্ত খনন শুরু করে। এ সময় ওই গর্ত থেকে শতাধিক গোখরা সাপের বাচ্চা ও অর্ধশতাধিক ডিম সহ দুটি বড় গোখরা সাপ বের হলে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে লোকজন। পরে এসব সাপ ও ডিম নষ্ট করে বাড়ির পাশে গর্ত করে পুঁতে ফেলা হয়। এরপর এলাকাবাসী আশেপাশের এলাকায়ও সাপ আছে কিনা অনুসন্ধান চালায়।

রাঙ্গালিয়া গ্রামের ইউপি সদস্য শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল মান্নানের বাড়ির পরিবারের সদস্যদের সৌভাগ্য যে কাউকে সাপ দংশন করেনি। গোখরা সাপের বাচ্চাগুলো বড় হলে ওই বাড়ির মানুষ সহ এলাকার মানুষের জন্য কত বড় বিপদজনক হতো। যাই হোক এলাকাবাসীদের সহযোগিতায় সাপগুলো মারা সম্ভব হয়েছে। এখন কিছুটা হলেও এলাকাবাসী বিপদমুক্ত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর