শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

এবার নতুন ধারার গান নিয়ে আসছে লিজা!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

এম এস শবনম শাহীন:

সময়টা দারুণ কাটছে সংগীত তারকা লিজার। আজ এখানে, তো কাল ওখানে। দেশ-বিদেশে নিয়মিত স্টেজ শো করে যাচ্ছেন এই কণ্ঠশিল্পী। শত ব্যস্ততার মাঝেও লিজা প্রকাশ করতে যাচ্ছেন তার নতুন গান। এর শিরোনাম ‘তোমার স্মৃতিটুকু’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর করেছেন আকাশ সেন। সংগীতে আছেন সাজিদ সরকার। প্রেম, বিরহ, ত্যাগ আর মুক্তিযুদ্ধের গল্প নিয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং পায়েলিয়া পায়েল। লিজা বলেন, ‘যে গানটি প্রকাশিত হতে যাচ্ছে সেটি শুধুমাত্র বাণিজ্যিক বিবেচনায় করিনি।

 

কারণ, মনের মতো একটা গান করার চেষ্টা করেছি। শ্রোতার পছন্দের সঙ্গে আমার পছন্দের মিশেলে তৈরি হয়েছে গানটি। গানের ভিডিও শ্রোতা-দর্শকদের হৃদয় নাড়া দিবে। আমার বিশ্বাস, দীর্ঘদিন টিকে থাকার মতো গান হবে এটি।’ লিজা জানান, ‘তোমার স্মৃতিটুকু’ প্রকাশ হচ্ছে আগামীকাল রোববার ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে। তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর