সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে দৈনিক নওয়াপাড়ার ব্যবস্থাপনা সম্পাদক বেলাল হোসেন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৪ জুন, ২০২০, ৬:০৪ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

দৈনিক নওয়াপাড়ার প্রকাশক- সম্পাদক আসলাম হোসেনের ছোট ভাই, দেশের কৃতি ফুটবলার ও দৈনিক নওয়াপাড়ার ব্যবস্থাপনা সম্পাদক বেলাল হোসেন আর নেই ( ইন্না…..রাজিউন)।   আজ বুধবার ভোর ৫ টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর। আজ ( বুধবার) স্বাস্থ্যবিধি মেনে এশার নামাজ বাদ জানাজা শেষে অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ নওয়াপাড়ায় আনার প্রস্তুতি চলছিলো বলে তার ভাই দৈনিক নওয়াপাড়ার প্রকাশক সম্পাদক আসলাম হোসেন নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, সর্বস্তরের মানুষের প্রিয়ভাজন বেলাল হোসেন দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছিলেন এবং খুলনা সিটি মেডিকেলে ডায়ালসিস নিচ্ছিলেন। হঠাৎ করে তিনি গত ১৮ জুন তার করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়। ওই দিনই তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর