বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

ভাঙ্গুড়া পৌরসভার জলাবদ্ধতা নিরসনে প্রশংসনীয় উদ্যোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৪ জুন, ২০২০, ৮:৪৫ অপরাহ্ন

মোঃ আব্দুর রহিম বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া : 

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের ভাঙ্গুড়া সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কলেজের সামনে অর্থাৎ প্রধান গেটেরে সামনের রাস্তার পূর্ব পাশ দিয়ে জলাবদ্ধাতা নিরসনে ড্রেনেজ নির্মাণ পৌরবাসির দীর্ঘ দিনের দাবি ছিল । কারণ সামন্য হলে বৃষ্টি হলেই সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় , কলতানের সামনে ও আশপাশের এলাকার কিছু কিছু বাড়ির মধ্যে সেই বৃষ্টির পানি প্রবেশ করে জলাবদ্ধাতা সৃষ্টি করতো। এটি ছিল দীর্ঘদিনের সমস্যা।

 

এই সমস্যা নিরসনে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল অগ্রাধিকার ভিত্তিতে ঐ এলাকায় সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে পূর্ব দিকে হয়ে রুমি ড্রাগ হাউজ হয়ে কলতানের সামনে দিয়ে ভাঙ্গুড়া শহীদ মিনার চত্বর হয়ে আবার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে রাসেল প্লাজা মার্কেটের পশ্চিম পাশ দিয়ে প্রধান সড়ক পাড় হয়ে সোনালী ব্যাংকের পশ্চিম পাশের প্রধান ড্রেনের সাথে সংযোগ ড্রেনেজ প্রকল্প গ্রহণ করেন। সেই প্রকল্পের কাজ এই মধ্যে প্রায় শেষের দিকে। এখন নির্মাণ চলছে সোনালী ব্যাংকের পশ্চিম পাশ ও রাসেল প্লাজার পশ্চিম পাশের ড্রেনের সংযোগের কাজ।

 

এই ড্রেনেজের সংযোগের কাজ শেষ হলে ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় তথা কলতান ও কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশের এলাকা গুলোতে বৃষ্টি হলেই আর পানি জুমে জলাবদ্ধতা তৈরি হবে না। এই এলাকার বৃষ্টির পানি তখন জুমে না থেকে সরসরি বড়াল নদীতে গিয়ে পড়বে। ফলে ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ,বিদ্যালয়ের সামনের প্রায় ৫০টি পরিবার ও এ অঞ্চালের প্রায় ২ শত ব্যবসায়ী এর সুফল ভোগ করবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর