বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

চাটমোহরে সাহায্যের হাত’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২২ জুন, ২০২০, ১১:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি :

পাবনার চাটমোহরে করোনা মহামারীতে অসহায় হয়ে পড়া কর্মহীন ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ‘সাহায্যের হাত’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। সোমবার (২২ জুন) সকালে তারা পৌর সদরের নতুন বাজার, উপজেলার বোঁথড়, কালীনগর, জীবননগর ও গুনাইগাছা গ্রামের দশটি পরিবারের বাড়িতে গিয়ে এসব খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫ কেজি, ডাল ৫০০ গ্রাম, তেল ৫০০ গ্রাম, আলু ১ কেজি, লবন ৫০০ গ্রাম, সাবান একটি ও মাস্ক একটি।

 

সাহায্যের হাত গ্রুপের সদস্যরা নিজেদের হাত খরচের টাকা তুলে অসহায় মানুষদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, সাহায্যের হাত’র সভাপতি ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের উদয় সরকারের ছেলে সৌরভ সরকার, সহ-সভাপতি চাটমোহর উপজেলার জাবরকোল জীবননগর গ্রামের ইউনুছ আলীর ছেলের সোহানুর রহমান, সাধারণ সম্পাদক গুনাইগাছা গ্রামের আবু সাইদের ছেলে বিপ্লবী মারুফ ও সদস্য জাবরকোল জীবননগর গ্রামের মজনু হোসেনের ছেলে রনি হোসেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর