শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সিরাজগঞ্জে করোনার মাঝেও একদিনে ৩টি বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

সারা বিশ্ব যখন করোনা ভাইরাস নিয়ে দিশেহারা, দেশব্যাপী যখন সকল ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, তখনও সিরাজগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় বাল্যবিবাহ বিবাহের আয়োজন থেমে নেই। ঠিক তেমনি একই দিনে তিনটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়।

 

প্রথমে বিকাল ৪.০০ টায় সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের ঘোড়াচড়া গ্রামে এস.এস.সি পরীক্ষার্থী (১৬), বিকাল ৫.৩০ টায় শিয়ালকোল ইউনিয়নের চন্ডীদাসগাতী গ্রামে সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) ও রাত ৭.০০ টায় পৌরসভার সয়াধানগড়ায় দশম শ্রেনীর ছাত্রী (১৫) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়। আদালত সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল হতে রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়। তিনটি বাল্যবিবাহেই কনে অপ্রাপ্তবয়স্ক ।

 

বাল্যবিবাহগুলো বন্ধ করে প্রত্যেক ক্ষেত্রে কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয় এবং বর ও কনের অভিভাবকদের কাছ থেকে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর