বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

ভাঙ্গুড়ায় সতর্ক হচ্ছেনা মানুষ ; বাড়তে পারে সংক্রমণ আক্রান্তের সংখ্যা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২০ জুন, ২০২০, ১২:১০ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ দিনদিন বেড়েই চলেছে মহাবিপর্যয়ের মুখে পড়েছে দেশ এমন কঠিন পরিস্থিতিতে পাবনার ভাঙ্গুড়াতেও বাড়তে পারে করোনা সংক্রমণ ও আক্রান্তের সংখ্যা ভাঙ্গুড়ায় এ পর্যন্ত এক চিকিৎসক সহ ১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে

এ পরিস্থিতিতে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মানতে বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছে করোনা প্রতিরোধে দিনেরাতে পুলিশের টহল অব্যাহত থাকলেও মনেপ্রাণে সতর্ক হচ্ছেনা মানুষ থানার উদ্যোগে উপজেলার দোকানপাট গুলোতে ‘এক ক্রেতা এক বিক্রেতা’র পদ্ধতি চালু করলেও কেউ তা মানছেন না।

স্থানীয় সচেতন অনেকেই জানান, পুলিশ টহলের সময় মানুষ কিছুটা নিয়ম মানলেও চলে গেলে আর তা মানছেনা।আবার অর্ধেক সাটার বন্ধ করে কারো কারো দোকান রাত ১০টা পর্যন্ত চলে এসব দোকানপাট বন্ধ করতে মাঝেমধ্যেই পুলিশকে মাঠে নামতে হয়। এ কঠিন অবস্থা চলতে থাকলে এলাকায় বাড়তে পারে করোনা সংক্রমণ ও আক্রান্তের সংখ্যা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা হালিমা খানম জানান, উপজেলায় এ পর্যন্ত ৫১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এরমধ্যে ১৪ জনের করোনা পজেটিভ আসেআক্রান্তদের মধ্যে ৭জন সুস্থ হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)সৈয়দ আশরাফুজ্জামান বলেন, মাস্ক ব্যবহার না করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হচ্ছে তারপরও মানুষ আশানুরুপভাবে সচেতন হচ্ছেনা যার ফলে সংক্রমণ আক্রান্তের সংখ্যা বাড়ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর