শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

গোপালপুরে সেচপাম্পে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধার মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন

মো.নূর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে সেচপাম্পে বিদ্যুতায়িত হয়ে জোবেদা বেগম নামে আশি বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার হাদিরা ইউনিয়নের বন্দে আজগড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের হাজী আব্দুল মান্নানের স্ত্রী।

জানা যায়, কৃষিজমিতে পানি দেয়ার জন্য ওই বৃদ্ধা ছেলে মোস্তাফিজুর রহমানের সাথে বাড়ীর পাশে নিজেদের বিদ্যুতচালিত সেচপাম্পে যায়। এ সময় সেচপাম্প সংযুক্ত টিউবওয়েলে স্পর্শ করার সাথে সাথে তিনি বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী পল্লী চিকিৎকের কাছে নিয়ে যায়। ওই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালপুর থানার ওসি (তদন্ত) কাউয়ুম খান সিদ্দিকী জানান, অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। কারো কোনো অভিযোগ না থাকায় বিনাময়না তদন্তে লাশটি দাফনের অনুমতি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর