শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দৌলতপুরে দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: ১৩ লাখ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মিজ ম্যামাচিং রবিউল আউয়াল আমাদের কী শিক্ষা দেয়?- মুফতি মাওলানা: শামীম আহমেদ রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় উল্লাপাড়ায় স্পাইসি হোটেল এন্ড রেষ্টুরেন্টের শুভ উদ্ভোদন ঝালকাঠিতে বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন চৌহালীর বাঘুটিয়া ইউনিয়নে মানুষের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন পাবনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা

চাটমোহরে আরও একজন করোনা আক্রান্ত ; মোট আক্রান্ত ৭

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২০, ৮:১১ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার চাটমোহরে আরও একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।তিনি চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত সিকান আলীর স্ত্রী ও ৪ সন্তানের জননী।আক্রান্ত মোছা: মোনয়ারার বয়স প্রায় ৫০ বছর।

গত ১৪ জুন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ শুক্রবার ১৯ জুন তার ফলাফল পজিটিভ আসে। তবে তার তেমন উপসর্গ নেই। এ নিয়ে চাটমোহরে মোট করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা ৭ জন।

চাটমোহর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রুহুল কুদ্দুস (ডলার) জানান, কিছুদিন আগে সিরাজগঞ্জ থেকে তার মেয়ে তাদের বাড়িতে এসেছিল। মেয়ের শ্বশুড়বাড়ির একজন করোনা উপসর্গে মারা যায়। এলাকাবাসী জানার খবর দিলে আমরা তার নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নেই। কিন্তু মেয়েটি তার আগেই সিরাজগঞ্জে চলে যায়।

যেহেতু মেয়ের শ্বশুড়বাড়ির লোক করোনা উপসর্গে মারা যায়, সেকারণে তার মায়ের নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এখন প্রয়োজনে তার পরিবারের অন্যান্য সদস্যের নমুনা সংগ্রহ করা হবে।

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর