বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‎অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, দ্বায়িত্ব অবহেলা কর্মকর্তার  প্রতিকূলতা পেরিয়ে মাল্টা চাষে সফল শারমিন, অনুপ্রেরণা ছড়াচ্ছেন গ্রামজুড়ে চৌহালীতে কালের সাক্ষী রেহাই পুকুরিয়া উত্তরপাড়ার জরাজীর্ণ কাঠের সাঁকো আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রুহিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরপুরে দুর্গা পূজার প্রস্তুতি পরিদর্শন করলেন এমপি  লাভলু

নোয়াখালীতে ধর্ষণের আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ৫:০১ অপরাহ্ন

এম এস শবনম শাহীন(ক্রাইম রিপোর্টার):

নোখালীর সেনবাগ উপজেলায় কিশোরী ধর্ষণ মামলার এক আসামি পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। রোববার রাত ২টার দিকে ছাতারপাইয়া পূর্ব বাজার এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান। নিহত মিজানুর রহমানের (৪০) বাড়ি সোনাইমুড়ি পৌর এলাকার নাওতলা গ্রামে। ঘটনার বর্নণায় ওসি বলেন, “শনিবার বিকালে সোনাইমুড়ী এলাকার একটি বেকারির কর্মচারী এক কিশোরী (১৪) কর্মস্থল থেকে তার গ্রামের বাড়ি কবিরহাট উপজেলায় ফিরছিল। পথে মিজানুর মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশায় তোলে। এরপর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া এলাকায় নিয়ে মিজানুর তার সহযোগী মো. শহীদ মেয়েটিকে ধর্ষণ করে।“ এ ঘটনায় রোববার ওই কিশোরী মিজানুর ও শহীদকে আসামি করে সেনবাগ থানায় মামলা করে বলে জানান এ পুলিশ কমৃকর্তা।

 

তিনি বলেন, রোববার সন্ধ্যায় ছাতারপাইয়া এলাকা থেকে মিজানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর রাতেই তাকে নিয়ে শহীদকে গ্রেপ্তারের জন্য পুলিশ ঘটনাস্থলে অভিানে যায়। “এ সময় মিজানের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে। এ পর্যায়ে মিজানকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নোয়খালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।“ এছাড়া ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি ছুরি ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর