সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত কৃষকদের নিয়ে রুহিয়ায় পার্টনার প্রকল্পের পিএফএস গ্যাপ স্কুলের ২য় সেশন অনুষ্ঠিত ‎অভয়নগরে চুরি যাওয়া দুই গরু উদ্ধার না হওয়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবোত্তর ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা  সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালপুরে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত কৃষক নির্বাচন লটারি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৫ জুন, ২০২০, ১০:১৪ পূর্বাহ্ন

মো.নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
‘কৃষক বাঁচলে বাঁঁচবে দেশ’ স্লোগানে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২০ এর আওতায় ধান সরবরাহকারী কৃষক নির্বাচনের লক্ষ্যে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন রবিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত বোরো ধান সংগ্রহে উন্মুক্ত কৃষক নির্বাচন লটারির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কৃষক নির্বাচন লটারি অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পারসিয়া সুলতানা প্রিয়াংকা, পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ইবনে হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপশী শীল, এসএলডি কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হক।
উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের কার্ডধারী কৃষকগণ বোরো ধান সরবরাহের লক্ষে এ উন্মুক্ত কৃষক নির্বাচন লটারিতে অংশ গ্রহণ করেন।
খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানান, এবছর উপজেলার ৪৫৬৯ জন তালিকাভুক্ত কৃষকের মধ্যে লটারিতে ১১৭১ জন নির্বাচিত এবং ৩৫১ জন অপেক্ষমান কৃষকের মাধ্যমে ২৩৩৭ মেট্রিকটন বোরো ধান সংগ্রহ করা হবে।
গোপালপুরে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত কৃষক নির্বাচন লটারি অনুষ্ঠিত


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর