শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

মোহাম্মদ নাসিম স্মরণে ৭দিনের শোক কর্মসূচি চলছে সিরাজগঞ্জে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি :
বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম স্মরণে সিরাজগঞ্জে ৭দিন ব্যাপী শোক পালন করা হচ্ছে।

রোববার (১৪ জুন) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা ও থানা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। দলের নেতাকর্মীরা কালো ব্যজ ধারণ করেছে। মরহুমের আত্মার শান্তি— কামনায় দলীয় অফিসগুলোতে চলছে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল। কোথাও কোথাও গায়েবানা জানাযা পড়া হয়েছে।

সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার ছোনগাছা সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী ছাড়াও বিএনপি ও সর্বস্তরের জনগণ অংশ নেয়।

অপরদিকে এনায়েতপুর থানা আওয়ামীলীগের আয়োজনে স্মরণসভা, কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় নাসিমের জীবনী নিয়ে আলোচনা করতে কান্নায় ভেঙ্গে পড়েন দলের প্রবীণ নেতৃবৃন্দ। থানা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ আব্দুল মজিদ মন্ডল বলেন, জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গোটাদেশবাসি শোকাহত। তার রুহের মাগফিরাত কামনায় দলীয় কার্যালয়ে কোরআন খতমসহ জেলা আ’লীগের নেয়া ৭দিন ব্যাপী নানা কর্মসূচি এনায়েতপুরে যথাযথ ভাবে পালন করা হবে।

এছাড়াও কাজিপুর, রায়গঞ্জ, তাড়াশ, উললাপাড়া, চৌহালী ও শাহজাদপুরে মোহাম্মদ নাসিমের রূহের মাগফেরাত কামনায় বিভিন্ন কর্মসূচি পালন করছে আওয়ামীলীগ নেতাকর্মীসহ সর্বস্ত—রের সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর