শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

এবার কণ্ঠশিল্পী ন্যান্সির সংসারেও ভাঙনের সুর বাজছে!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

এম এস শবনম শাহীন:

প্রথম সংসার ছেড়ে কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেন নাজিমুজ্জামান জায়েদকে। ২০১৩ সালের ০৪ মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ২০১৪ সালে তাদের সংসারে জন্ম নেয় কন্যা সন্তান আলী আফরিন নায়লা। ন্যান্সি-জায়েদের সংসার জীবন ছয় বছরেরও বেশি সময়ের। বেশ ভালোই চলছিলো তাদের সংসার। বিভিন্ন অনুষ্ঠানেও ন্যান্সি-জায়েদকে প্রায় একসঙ্গে দেখা গেছে। কিছুদিন আগেও ন্যান্সির জন্মদিনে জায়েদ তাকে ২৫ লাখ টাকা (৫ শতাংশ) মূল্যের জমি উপহার দেন। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে নতুন সুর।

 

ন্যান্সি-জায়েদের মধ্যে চলছে মতানৈক্য। যে কারণে তারা এখন আলাদাও থাকছেন! তাদের দাম্পত্য জীবনের অসঙ্গতির কারণ সম্পর্কে জানার জন্য ন্যান্সির মোবাইলে কল করা হলে বন্ধ পাওয়া যায়। এরপর জায়েদকে কল দিলে তিনি সাদামাটা কথায় বলেন, কী বলবো, ন্যান্সিকে জিজ্ঞেস করেন। আমি কখনোই ওর সঙ্গে মতানৈক্য হওয়ার মত কিছু করিনি। ন্যান্সি যখন যা ভালো মনে করেছে, আমি তাতেই সম্মতি দিয়েছি। ‘দুই মাস আগে ন্যান্সি আমাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলে। তখনও আমি কোনো প্রতিবাদ করিনি। কারণ বাসাটা তারই। তার বাসায় থেকে স্বামী হিসেবে আমি প্রতিবাদ করিনি। তবে কারণ জিজ্ঞেস করলে সে ভালো-মন্দ কিছু বলেনি’, যোগ করেন তিনি।

 

মাস দুয়েক ধরে আপনারা আলাদা থাকলে ন্যান্সির জন্মদিনে (১৩ ডিসেম্বর) এক হলেন কী করে? এমন প্রশ্নের উত্তরে জায়েদ বলেন, ‘জন্মদিনে ন্যান্সি আমাকে ডাকেনি, আমি স্বেচ্ছায় গিয়েছিলাম। কারণ সে আমার কাছ থেকে ভালো কিছু উপহার চেয়েছিলো। বলতে পারেন, তার ইচ্ছেটা পূরণ করার জন্য জন্মদিনে যাওয়া।’ নাজিমুজ্জামান জায়েদের বাড়ি ময়মনসিংহে। তিনি স্থানীয় পৌরসভায় চাকরির পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর