শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

শেবাচিম হাসপাতালের অর্থপেডিক বিভাগ লকডাউন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
অর্থপেডিক বিভাগের চিকিৎসক-নার্সসহ ১১ জন করোনায় আক্রান্ত হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালের অর্থপেডিক্স বিভাগকে লকডাউন করা হয়েছে। একই সাথে ওই বিভাগের দায়িত্বরত অন্য চিকিৎসক ও নার্সদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

রবিবার সকালে হাসপাতালের অর্থপেডিক বিভাগের সার্জন সুদীপ হালদার সাংবাদিকদের জানান, করোনা পজেটিভ দুই রোগী তথ্য গোপন করে অর্থপেডিক বিভাগে ভর্তি হন। তারা কয়েকদিন ওই বিভাগে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি জানতে পেরে অর্থপেডিক বিভাগের সব ডাক্তার, নার্স ও রোগীদের নমুনা সংগ্রহ করে মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়।

শনিবার রাতে রিপোর্টে ওই বিভাগের ডাক্তার ও নার্সসহ ১১ জনের করোনা পজেটিভ হয়। এ কারণে পুরো অর্থপেডিক বিভাগকে লকডাউন করা হয়েছে। স্বল্প পরিসরে অর্থপেডিক বিভাগ চালু রাখতে মেডিসিন বিভাগের সাথে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, তথ্য গোপন করে ভর্তি হওয়া দুই রোগীকে করোনা ওয়ার্ডে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর