মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত কৃষকদের নিয়ে রুহিয়ায় পার্টনার প্রকল্পের পিএফএস গ্যাপ স্কুলের ২য় সেশন অনুষ্ঠিত ‎অভয়নগরে চুরি যাওয়া দুই গরু উদ্ধার না হওয়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবোত্তর ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা  সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় প্রেসক্লাব সম্পাদকের মাতৃবিয়োগে চলনবিলের আলো পরিবারের শোক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০, ৯:৪৬ অপরাহ্ন

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের রত্নগর্ভা মা এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজামের শ্বাশুড়ী জাহানারা হোসেন (৭৬)  ৩ জুন রা‌ত ১২:৩০ মিনিটে রাজধানীর পপুলার হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় ই‌ন্তেকাল ক‌রে‌ছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

তি‌নি বার্ধক্যজনিত রো‌গে ভুগ‌ছি‌লেন। রত্নগর্ভা এই নারীর মৃত্যুতে চলনবিলের আলো’র সম্পাদক গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। মৃত্যুর সময় তিনি ৫ মেয়ে, ৪ ছেলে, নাতি-নাতনী ও অসংখ্য আত্নীয় স্বজনদের রেখে গেছেন। তিনি তার নয় ছেলেমেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। তারা সবাই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তিনি গত বছর রত্নগর্ভা মা হিসেবে সম্মাননা পেয়েছেন।

আমরা চলনবিলের আলো পরিবার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহর নিকট প্রার্থনা তাকে করুন সেইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

উলেখ্য আজ সকাল ১১টায় মরহুমার গ্রামের বাড়ি নরসিংদী রায়পুরার বাহাদুরপুরে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর