শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ভূঞাপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ও লবণ দিয়ে চিকিৎসা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
 টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়। সে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের মানিক মিয়ার ছেলে আব্দুল্লাহ নামের ১৮ মাসের শিশু।
২ জুন (মঙ্গলবার) সকালে উপজেলার শালদাইর গ্রামে এই ঘটনা ঘটে। দুপুরে বাড়ির সবাই যখন ধানের কাজে ব্যস্ত তখন শিশুটি খেলতে খেলতে সবার অগোচরে এক সময় বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। এদিকে শিশুটিকে তার মা দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে। পরে পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে চিৎকার করে তার মা। চিৎকার শুনে আশে পাশের সবাই ছুটে আসে। সবার সহযোগিতায় ভাসতে থাকা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক ডা: আল হাদি তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে শিশুর মরদেহ বাড়িতে নেয়ার পর এক প্রতিবেশী জানায়, পানিতে ডুবে মারা যাওয়া শিশুর পুরো শরীর লবণ দিয়ে ঢেকে দিলে সে সুস্থ হয়ে উঠবে। এমন গুজবে তার পরিবার শিশুটির লাশ প্রায় দুই ঘন্টা লবণ দিয়ে ঢেকে রাখে। কিন্তু শিশুর প্রাণ না ফেরায় বরং লাশ আরো শক্ত হয়ে যাওয়ায় বিকেলেই দাফন করা হয়।
 নিহতের চাচাতো ভাই ইসলাম হোসেন জানান, শিশু সন্তানকে রেখে তার মা ধান শুকানোর কাজ করছিল। পরে শিশুটি খেলতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ওর লাশ আমরা পুকুরের পানিতে ভাসতে দেখে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর