শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

করোনা মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে ৬ দেশের একাত্মতা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

নিজস্ব সংবাদতাদাঃ

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে তুরস্ক, নেপাল, ইরান, ফিলিস্তিন, বসনিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে পাঠানো শুভেচ্ছা বার্তায় কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এসব পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে রয়েছেন তুরস্কের মেভিল্ট ক্যাভুসোগ, নেপালের প্রদীপ কুমার গাওয়ালি, ফিলিস্তিনের রিয়াদ আল মালিকী, ইরানের মোহাম্মদ জাভেদ জারিফ এবং বসনিয়া ও হার্জেগভিনার ড. বিসেরা তর্কভিক। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ফোনে ড. মোমেনকে ঈদের শুভেচ্ছা জানান।

এসব বার্তায় করোনা মহামারি থেকে ইসলামি বিশ্বসহ সমগ্র মানবজাতির মুক্তি কামনা করা হয়। এছাড়া বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এসব দেশের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ ও আন্তরিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হয়। বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সুস্বাস্থ্যও কামনা করা হয়।

এছাড়া সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানে নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে এক শোক বার্তা পাঠিয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহিদ। এতে তিনি আম্পান মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর