শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

প্রবল বৃষ্টিতে ডুবে যাওয়া ধান নিয়ে সলঙ্গার কৃষক দিশেহারা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

কে,এম আল আমিন :

মঙ্গলবার মধ্যরাত থেকে টানা বৃষ্টি ও তার দু’দিন আগের প্রবল বৃষ্টিতে সিরাজগন্জের সলঙ্গা থানার বেশ কিছু নীচু এলাকা প্লাবিত হয়ে কৃষকের পাকা ধান পানিতে হাবুডুবু খাচ্ছে। এক দিকে ঈদের আমেজ অপর দিকে শ্রমিক সংকটে কৃষেকরা দ্বিগুন টাকা দিয়ে শ্রমিক কিনে ডুবে যাওয়া মাঠের ধান কাটতে শুরু করেছেন।

বানভাসী এলাকা হিসেবে পরিচিত থানার নলকা ইউনিয়নের বোয়ালিয়া বিলের মধ্যে বোয়ালিয়ার চর,এরান্দহ গ্রামের কৃষকদের কাটা ধান ছিল।হঠাৎ রাতের প্রবল বর্ষনে বিলের মধ্যে একবুক পানি হয়ে কাটা ধান নদীতে ভেসে চলে গেছে বলে অনেকেই আক্ষেপ করে জানান। এ ছাড়াও ঘুড়কা ইউনিয়নের বাগনি বিল, ভুড়ভুড়িয়া বিল,ধুবিল ইউনিয়নের বেতুয়ার বিল,রামকৃষ্ঞপুর ইউনিয়নের কচিয়ার বিল,হাটিকুমরুল ইউনিয়নের শাওপাড়া বিল, সলঙ্গার বনবাড়িয়া বিল সহ অনেক নিচু এলাকার পাকা ধান হঠাৎ বৃষ্টিতে ডুবে গেছে।

ডুবে যাওয়া ধানগুলো দু’একদিনের মধ্যে কাটা না হলে চরম ক্ষতির মুখে পড়বেন কৃষকেরা। তাই কৃষকদের মাঠে ডুবে যাওয়া ধানগুলো ইতিমধ্যেই কৃষেকরা পানির ভিতরে কাটা শুরু করেছেন বলে সরেজমিনে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর