শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

রাষ্ট্রপতির সাথে মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান ও আইজিপির সাক্ষাৎ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান এবং পুলিশের মহাপরিদর্শক। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌ বাহিনী প্রধান এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং পুলিশের আইজিপি বেনজীর আহমেদ পৃথক পৃথকভাবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সন্ধ্যায় বাসসকে বলেন, ‘সাক্ষাতের সময় তারা রাষ্ট্রপতিকে ঈদের শুভেচ্ছা জানান। তারা করোনাভাইরাস পরিস্থিতি বিষয়ে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।’ এ সময় তারা করোনাভাইরাস মোকাবেলায় তাদের গৃহীত বিভিন্ন পদক্ষেপও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। রাষ্ট্রপতি করোনাভাইরাস মোকাবেলায় তাদের ভূমিকার প্রশংসা করেন এবং আশা করেন দেশ ও জাতির কল্যাণে তাদের সাহসী ভূমিকা আগামীতেও অব্যাহত থাকবে।

প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি তাদের মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারি, সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যদের ঈদের শুভেচ্ছা জানান। সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান এবং প্রেস সচিব জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর