সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গায় স্কুলছাত্রী অপহরণের চেষ্টা, জনতার হাতে আটক যুবক সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্ভোধন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক বান্দরবান সাঙ্গুতে নিখোঁজ পর্যটকের মরদেহ ২ দিন পর উদ্ধার অভয়নগরে মাদক-জুয়ার দখলে ভবিষ্যৎ: ঘরে ঘরে কান্না, রাস্তায় অপরাধ দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে রামগড়ে তিন দিনের ব্যবধানে দুই বাড়িতে চুরি বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে- আটঘরিয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে এমপি রুমা গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ’জাসহ ৩ জন আটক

চাটমোহরে গণধর্ষণের শিকার কলেজ ছাত্রী, আটক ৩

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ৫:১১ অপরাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে ঈদের দিন সন্ধ্যায় গণধর্ষণের শিকার হয়েছেন এক কলেজ ছাত্রী (১৬)। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ওই কলেজ ছাত্রীর সঙ্গে থাকা এক কিশোরী ধর্ষকদের লালসার শিকার হতে পালিয়ে বাঁচে যায়। পরে এলাকাবাসী ৩ ধর্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে।

এ সময় একজন পালিয়ে যান। আটককৃত রা হলেন, চরপাড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে শুকুর আলী, মকবুল হোসেনের ছেলে রেজাউল করিম ও শাহজাহান আলীর ছেলে ইসমাইল হোসেন। পলাতক অপর জনের নাম জানা যায়নি। এদিকে ২৬মে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, থানার ওসি সেখ নাসীর উদ্দিন, ওসি (তদন্ত) হান্নান মাহমুদ টুটুলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয়রা জানান, ঈদের দিন সোমবার সন্ধ্যায় শারীরিক সমস্যা দেখা দেওয়ায় ওই কলেজ ছাত্রী প্রতিবেশী এক কিশোরীকে সঙ্গে নিয়ে একই এলাকার এক কবিরাজের বাড়িতে যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির অদূরে আগে থেকে ওঁৎ পেতে থাকা শুকুর আলীসহ ৪ জন তাদের দু’জনকে একা পেয়ে মুখ চেপে ধরে পাশের একটি পাটক্ষেতে নিয়ে যায়। এরপর পাটক্ষেতে ওই কলেজ ছাত্রীর হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করা হয়। এছাড়া একই কায়দায় সাথে থাকা ওই কিশোরীকেও ধর্ষণ করতে গেলে ধর্ষকের হাতে কামড় দিয়ে সে কোনক্রমে পালিয়ে বাঁচে এবং চিৎকার চেঁচামেচি করে।

পরে এলাকাবাসী ওই পাট ক্ষেত ঘিরে ফেলে ৩ জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে ধর্ষকদের মধ্যে একজন পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন বলেন, এ ঘটনায় থানায় গণধর্ষণের মামলা দায়ের করে আটক ৩ জনকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। ভুক্তভোগী ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এছাড়া পলাতক একজনকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর