শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

গোপালপুরে ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে ইজিবাইক উল্টে নারীর মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

মো.নূর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে ঈদের কেনাকাটা করে বাড়ী ফেরার পথে ইজিবাইক উল্টে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত বন্যা (২৫) আলমনগর ইউনিয়নের বীরনলহারা গ্রামের বাবু মিয়ার স্ত্রী। শনিবার দুপুরে পৌরশহরের সূতী বলাটা ব্রীজ থেকে নামার সময় এ দূর্ঘটনা ঘটে।

আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিহত বন্যা গোপালপুরে গিয়ে ঈদের কেনাকাটা করে বাড়ী ফেরার পথে ইজিবাইক উল্টে মারাত্বকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাপস চন্দ্র সাহা তাকে মৃত ঘোষণা করেন। দাম্পত্য জীবনে বন্যা দুই সন্তানের জননী।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের লাশ ময়না তদন্ত ছাড়াই নিজবাড়ীতে দাফনের ব্যবস্থা করা হচ্ছে। গোপালপুর থানার ওসি (তদন্ত) কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ বিষয়ে থানায় কেউ কোন তথ্য দেয়নি।

অপরদিকে একই দিনে পৌর শহরের সূতী পলাশ গ্রামে অটোভ্যান-সিএনজি সংঘর্ষে মির্জাপুর কাগজিআটা গ্রামের বৃদ্ধ আয়নাল হক ও মির্জাপুর পূর্ব নতুন চরের ভ্যান চালক আনছার আলী মারাত্বকভাবে আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর