শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

রামকৃষ্ণপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল, চিনি, সেমাই ও শিশুখাদ্য বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে কর্মহীন ও দুস্থদের জন্য সরকারের বরাদ্দকৃত ও দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার জি.এর (বিশেষ বরাদ্দ) চাল, চিনি ও লাচ্চা সেমাই এবং শিশুখাদ্য গুড়া দুধ বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম হিরো এর সার্বিক তত্বাবধানে বৃহস্পতিবার (২১ মে) সকালে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম হিরো এর নেতৃত্বে ও সার্বিক দিকনির্দেশনায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে কর্মহীন হয়ে পরা ও দুস্থদের জন্য দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দেয়া প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০কেজি করে বিশেষ বররাদ্দের (জি.এর) চাল, চিনি ও লাচ্চা সেমাই এবং শিশুখাদ্য গুড়া দুধ বিতরণ করা হয়েছে। সর্বমোট ৫৩০টি উপকার ভোগী পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এই চাল, চিনি ও লাচ্চা সেমাই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

এবং চেয়ারম্যানের নেতৃত্বে ইউপি সদস্যদের মাধ্যমে তালিকাভূক্ত সকল উপকার ভোগীর বাড়িতে বাড়িতে এই চাল, চিনি ও লাচ্চা সেমাই পৌঁছে দেয়া হয়। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক কলম সৈনিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আব্দুল হামিদ। এছাড়াও ত্রাণ বিতরণ কালে ইউনিয়নের সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন। এবং ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর