শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট আটঘরিয়ায় দুর্গাপূজা ঘিরে কড়া  নিরাপত্তা জোরদার, আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং  নাগরপুরে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত  ঈশ্বরদীতে ১২বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  ঈশ্বরদীর গোয়াল বাথান গ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‎অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, দ্বায়িত্ব অবহেলা কর্মকর্তার 

চাটমোহরে কর্মহীন অসহায় গরীবদের মাঝে খাবার সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২২ মে, ২০২০, ২:০২ অপরাহ্ন

বাবু,চাটমোহর পাবনা:

মহামারী করোনা ভাইরাসের কারণে দূর্ভোগে থাকা পাবনার চাটমোহর উপজেলায় বন্ধ থাকা কর্মহীন অসহায় মোটর পরিবহন , সিএনজি মালিক ও অসহায় কর্মহীন গরীবদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর ওয়াছিম উদ্দিন। আজ (২২মে ) শুক্রবার সকাল এগারোটার সময় পৌরসদরের ৭নং ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন নিজ বাসার সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজশ্ব অর্থায়নে অসহায় কর্মহীন ১১০টি পরিবারের মধ্যে ঈদের খাবার উপহার সামগ্রী প্যাকেট বিতরণ করা হয়।

এসময় খাদ্য সহায়তার উপহার সামগ্রী হিসেবে চাউল ৯ কেজি, আলু ১ কেজি বিতরন করা হয়। খাবার সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, দৈনিক স্বতঃকন্ঠ চাটমোহর প্রতিনিধি শেখ সালাউদ্দিন ফিরোজ,দৈনিক তৃতীয় মাত্রার চাটমোহর প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু, সুজাউদ দোলা, মিজান, হাসিনুর সহ প্রমুখ। কাউন্সিলর ওয়াছিম উদ্দিন বলেন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন। এজন্য এই দুর্যোগে যাদের আয় রোজগার বন্ধ রয়েছে এই সকল মানুষের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই উদ্যোগ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর