মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় ইয়াবাসহ আটক – ১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২০, ৬:২০ অপরাহ্ন

ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় ইয়াবাসহ জাহিদুল ইসলাম (৩২) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।জাহিদুল উপজেলার ঝি-কলকতি গ্রামের মোহাম্মদ আলীর ছিলে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মন্ডল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার এসআই কামরুজ্জামান ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাকে হাতে নাতে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মোঃ মাসুদ রানা বলেন, আটককৃত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করে মঙ্গলবারে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর