শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট আটঘরিয়ায় দুর্গাপূজা ঘিরে কড়া  নিরাপত্তা জোরদার, আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং  নাগরপুরে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত  ঈশ্বরদীতে ১২বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  ঈশ্বরদীর গোয়াল বাথান গ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‎অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, দ্বায়িত্ব অবহেলা কর্মকর্তার 

পাবনার চাটমোহরে এতিম ভাই-বোনের পাশে দাঁড়ালেন ইউএনও!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২০, ১১:২২ পূর্বাহ্ন

বাবু,চাটমোহর পাবনা :

ফেসবুক গ্রুপ চাটমোহর দর্পণ, জাতীয় অনলাইন পত্রিকা ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকায় খবর প্রকাশিত হওয়ায় গত১৫ মে সকালে “এতিম অসুস্থ শিশু মোবারক ও তার বোনের দিন কাটছে অনাহারে অর্ধাহারে” শিরোনামে একটি মানবিক খবর প্রকাশিত হয়। খবরটি দৃষ্টি আকর্ষণ করেছে অনেকের। প্রকাশিত খবরটি পড়ে সহযোগিতার হাত নিয়ে এতিম মোবারক (মোবা)ও তার বোন রোশনি’র পাশে দাঁড়িয়েছেন, এবং কথা রেখেছেন চাটমোহর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান।

তিনি এতিম শিশুদের পাশে দাড়িয়ে মাথা গোজার ঠাই করে দিলেন তাদের। ওই অসহায় এতিম শিশুদের পরিবারে তিনি ১৮ মে সোমবার বিকেলে খাবার উপহার সামগ্রী হিসেবে চাল,ডাল,তেল আলু ও নগদ অর্থ হিসেবে পাঁচ হাজার টাকা সহায়তা প্রদান করেন। এতিম ভাই-বোনের পাশে থেকে আপনিও বাড়িয়ে দিতে পারেন সাহায্যের হাত। প্রাপ্ত সাহায্যের অর্থে হয়তো মেরামত করা সম্ভব হবে তাদের একমাত্র জীর্ণ কুটির খানি।

এতিম শিশু মোবারক ও তার এসএসসি পরীক্ষার্থী বোন রোশনি’কে সহৃদয় ব্যক্তিগণ সাহায্য পাঠাতে চাইলে ০১৭১৯ ০২৩৭৪৪,০১৭১২০২৭৮৫৯ বিকাশ নম্বরে সাহায্য পাঠাতে পারেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর