শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট আটঘরিয়ায় দুর্গাপূজা ঘিরে কড়া  নিরাপত্তা জোরদার, আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং  নাগরপুরে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত  ঈশ্বরদীতে ১২বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  ঈশ্বরদীর গোয়াল বাথান গ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‎অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, দ্বায়িত্ব অবহেলা কর্মকর্তার 

চাটমোহরে স্বহৃদয়ের পক্ষ থে‌কে হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার‌ সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২০, ৪:২৭ অপরাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

কোভিড-১৯ পরিস্থিতিতে স্থানীয় ‘স্বহৃদয়’ নামের একটি পরিবেশবাদী স্বেচ্ছা‌সেবী সংগঠনের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এলাকার হতদরিদ্র কর্মহীন ২৮টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী’র প্যাকেট বিতরণ করা হয়েছে। আজ ১৯ মে মঙ্গলবার সকাল ১০টায় রেলবাজার অমৃতকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শারীরিক দূরত্ব বিধি অনুসরণ করে আনুষ্ঠানিক ভাবে উপহার সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ মানবা‌ধিকার কমিশন-চাটমোহর উপজেলা শাখা’র সভাপতি ও চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগত সকলের উদ্দেশ্যে করোনা ভাইরাস সচেতনতামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলবাজার বণিক সমিতি’র সভাপতি জাহাঙ্গীর অালম লিখন বিশ্বাস, সাধারণ সম্পাদক অালম শিকদার, মূলগ্রাম ইউপি সদস্য অারজান আলী, সমাজসেবক লিটন বিশ্বাস, কালেরকন্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক মে‌হেদী হাসান সুজন, অনলাইন সংবাদপত্র সময় অসময় এর প্রধান প্রতিবেদক সঞ্জিত চক্রবর্ত্তী সোনা প্রমূখ। এ সময় স্বহৃদয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে সহ-সভাপতি মেহেদী হাসান সেতু, সাধারণ সম্পাদক মোঃ নাছিম রানা, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান মিলন, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন আহমেদসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনটির পক্ষ থেকে প্রতিটি পরিবারকে চাল ৫ কেজি, মশুর ডাল ৫০০ গ্রাম, সয়াবিন তেল ৫০০ মি: লি:, পেঁয়াজ ৫০০ গ্রাম, লবন ১ কে‌জি, চি‌নি ৫০০ গ্রাম, গুড়া সাবান ১ প‌্যা‌কেট এবং ১ প‌্যা‌কেট করে সেমাই প্রদান করা হয়। রেলবাজারের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী সমন্বয়ে গঠিত স্বহৃদয় স্বেচ্ছাসেবী সংগঠনটি নিজস্ব অর্থ এবং দাতাব্যক্তিদের আর্থিক সহায়তায় স্থানীয় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের এই মহতী উদ্যোগ গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর