মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

গুরুদাসপুরে শ্রমিক ইউনিয়নের ১৭০ সদস্য পেল ঈদ বোনাস

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২০, ৮:২৮ অপরাহ্ন

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় এবারও নাটোরের গুরুদাসপুর উপজেলা ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১৭০ জন সদস্যের মাঝে ৩ লাখ ৮০ হাজার টাকা ঈদ বোনাস দেওয়া হয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গত সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এই ঈদ বোনাস প্রদান করা হয়।

ওই শ্রমিক ইউনিয়নের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস শ্রমিক ইউনিয়নের ১৭০জন সদস্যের হাতে এই ঈদ বোনাস তুলে দেন।

এসময় এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনসহ অনেকে নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মাসুদ সরকার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর