সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

সদ্য সরকারি কলেজের নন-এমপিও শিক্ষকদের সু-খবর আসছে !

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৮ মে, ২০২০, ৬:০২ অপরাহ্ন

চলনবিলের আলো অনলাইন:

দেশের সদ্য সরকারি কলেজের নন-এমপিও শিক্ষকদের জন্য শিগগিরই সু-খবর আসছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র ডিডিএন নিউজকে জানিয়েছে যে,সদ্য সরকারি কলেজের নন-এমপিও শিক্ষকরা দীর্ঘদিন ধরে কলেজ থেকে বেতন ভাতা কোনো কিছুই পাচ্ছেন না। এটা খুবই দু:খজনক। ডিডিএন নিউজসহ বেশ কিছু পত্রিকায় সম্প্রতি এ সম্পর্কিত প্রকাশিত সংবাদে শিক্ষকদের মানবেতর জীবন-চিত্র  ফুটে উঠে।

যা দেশের মহামারী করোনা পরিস্থিতিতে যে কেউ উদ্বিগ্ন না হয়ে পারেনা। শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি গভীর ভাবে পর্যবেক্ষণ করে আজ সোমবার এ সংক্রান্ত নির্দেশনা সংবলিত একটি আদেশ চুড়ান্ত করেছে। তাতে সদ্য সরকারি কলেজের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ না হওয়া পর্যন্ত পুর্বের ন্যায় কলেজ থেকে বেতন-ভাতা প্রদানের কথা বলা হয়েছে বলে সূত্রটি জানায়।

সদ্য সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোঃ জহুরুল ইসলাম খবরটির সত্যতা নিশ্চিত করে বলেন,বর্তমান শিক্ষা বান্ধব সরকার শিক্ষকদের সমস্যা দ্রুত সমাধানে আগ্রহী। তাই  এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর হবার পর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের অপেক্ষায় রয়েছে। তিনি আশা করেন অচিরেই নন-এমপিও শিক্ষকরা সু-সংবাদ পাচ্ছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর