শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট আটঘরিয়ায় দুর্গাপূজা ঘিরে কড়া  নিরাপত্তা জোরদার, আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং  নাগরপুরে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত  ঈশ্বরদীতে ১২বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  ঈশ্বরদীর গোয়াল বাথান গ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‎অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, দ্বায়িত্ব অবহেলা কর্মকর্তার 

চাটমোহরে ৮০ কেজি মরা মুরগীর মাংশ উদ্ধার!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৮ মে, ২০২০, ৪:০১ অপরাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে আজ (১৮মে সোমাবার) দুপুরে পৌরসদরের খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮০ কেজি মরা মুরগীর মাংশ জব্দ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকতেখারুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা (ভিএস) ডাঃ মোঃ রোকুনুজ্জামান, উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ দুলাল ও চাটমোহর থানা পুলিশের এএসআই বাবুল আকতার সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালতে সহযোগীতা করেন।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসদরের খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মৃত আবু সাঈদের ছেলে মোঃ স্বপন আলীকে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে তার দেয়া স্বীকারোক্তিতে উদ্ধার করা হয় ৮০ কেজি মরা মুরগীর মাংশ। পরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদেয়ে ৩ মাসের জেল দেওয়া হয় তাকে। জব্দকৃত মাংশ নষ্ট করে ফেলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর