মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

৩০০ কর্মহীনকে যুবলীগ সভাপতির ঈদ উপহার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৭ মে, ২০২০, ৬:১৫ অপরাহ্ন

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
করোনাভাইরাসের কারণে মানবেতর জীবনযাপন করছে দেশের কর্মহীন মানুষ। সামনে রয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর। এবার রোজার শেষভাগে এসেও ঈদ উদযাপনে তাদের পরিবারে কোনো আনন্দ নেই।

এই দুর্যোগকালে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার নিয়ে ৩০০ কর্মহীন পরিবারের পাশে দাঁড়ালেন নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শরিফুল ইসলাম। রোববার সকালে প্রধান অতিথি মো. আব্দুল কুদ্দুস এমপির অনুপস্থিতিতে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন উপজেলার দুর্গাপুর-রাবারড্যাম এলাকার কর্মহীন মানুষের মাঝে ওই ঈদ উপহার দেন। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাষক মোজাম্মেল হক, আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান, প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিয়াঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ কর্মহীন মানুষদের মাঝে ঈদ সামনে রেখে একপিচ করে সেমাই, এক কেজি আটা, আধাকেজি চিনি, গরম মসলা, ফুলপিঠা, টুপি, আতরসহ মাস্ক উপহার দিয়েছি। করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের সহযোগিতার জন্য সবাইকে সচেতনতার সাথে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর