সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

আগৈলঝাড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ঈদ শুভেচ্ছা প্রদান করলেন আবুল হাসানাত আবদুল্লাহ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৭ মে, ২০২০, ১:১৪ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :

বরিশালের আগৈলঝাড়ায় প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মরত স্থানীয় সাংবাদিকেদের ঈদুল ফিতরের শুভেচ্ছা উপহার প্রদান করলেন জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি।

রবিবার সকাল সাড়ে এগারোটায় প্রেসক্লাব কার্যালয়ে আহ্বায়ক কেএম আজাদ রহমানের সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র পক্ষ থেকে আসন্ন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা নিয়ে সাংবাদিকদের সাথে মতমিনিময় করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, সিনিয়র সাংবাদিক সরদার হারুন রানা।।

এসময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ’র পক্ষ থেকে করোনা মোকাবেলায় সংশ্লিষ্ঠ প্রশাসন ও আওয়ামী লীগের সাথে একত্রে বিশেষ দ্বায়িত্ব পালন করায় সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করে আসন্ন ঈদ-ইল ফিতর উপলক্ষে সাংবাদিকদের জন্য মন্ত্রীর শুভেচ্ছা উপহার (নগদ অর্থ) প্রদান করেন।

সাংবাদিকেরাও মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ’র সুস্থাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ঈদ শুভেচ্ছা প্রদানের জন্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে নেতৃবৃন্দর মাধ্যমে মন্ত্রীকে আগাম ঈদ শুভেচ্ছা জ্ঞাপন করেন। মতবিনিময় সভায় আগৈলঝাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর