শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় এইচএসসিতে কৃতকার্য অর্জন করলেন সুজানা লক্ষ্য প্রশাসন ক্যাডার হয়ে দেশসেবা ভাঙ্গুড়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপজেলা-পৌর শাখার ৩১ সদস্যবিশিষ্ট পৃথক কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে সর্বহারা দলের ক্যাম্প কমান্ডার গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযানে ২৭০০ কেজি জেলি জব্দ, দুজনের কারাদণ্ড ঈশ্বরদীতে সাংবাদিক এস এম রাজা’র জন্মদিন উপলক্ষে সংগীনুষ্ঠান সুরের মেলা ৩৬৬ পর্ব অনুষ্ঠিত পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ আটোয়ারীতে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

৪৫০ হেক্টর জমির লিচু ১০০ কোটি টাকায় বিক্রির সম্ভাবনা নির্ধারিত সময়ের আগেই জমজমাট লিচুর মোকাম

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৬ মে, ২০২০, ৪:৫৮ অপরাহ্ন

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
লিচুর রাজ্য খ্যাত নাটোরের গুরুদাসপুরে এবার ৪৫০ হেক্টর জমিতে লিচুর বাম্পার ফলন হয়েছে। উপজেলার বেড়গঙ্গারামপুর বটতলার বৃহৎ লিচুর মোকাম ২১মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সময় নির্ধারণ করা হলেও ১৫মে শুক্রবার থেকেই জমে উঠেছে লিচুর বেচাকেনা। ন্যায্যমূল্য পেলে ১০০ কোটি টাকার লিচু বিক্রি হবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

শনিবার দুপুরে সরেজমিন গেলে লিচু ব্যবসায়ী আশরাফ, মাহাবুর, হিটলারসহ অনেকে বলেন, এখনও সব লিচু পরিপক্ক হয়নি। তবে মোজাফফর জাতের লিচু পাকতে শুরু করেছে। সেই সাথে লিচু বেচাকেনায় জমজমাট হয়ে উঠেছে মোকামের আড়ৎগুলো। প্রতি হাজার লিচু দেড় হাজার টাকা থেকে ২ হাজার টাকা মূল্যদরে বিক্রি হচ্ছে।

বেড়গঙ্গারামপুরের লিচু আড়ৎদার মালিক সমিতির সভাপতি সাখাওয়াত মোল্লা ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, এই মোকামে ২০টি লিচুর আড়ৎ রয়েছে। বসছে রসালো লিচুর বাজার। প্রশাসনিকভাবে বহিরাগত লিচু বেপারীদের নিরাপত্তা নিশ্চিত করায় বেপারীরা মোকামে আসতে শুরু করেছেন। এখন থেকে প্রতিদিন ট্রাক বোঝাই লিচু যাবে দেশের বিভিন্ন অঞ্চলে।

জানা যায়, আশপাশের ছোটখাটো বাজার, মোল্লাবাজার, নাজিরপুর, কুমারখালী ব্রীজঘাট, বিন্যাবাড়ি ঝাউপাড়া, এলাকার লিচুও এই মোকামে আমদানি হচ্ছে। এমনকি পাশর্^বর্তী বড়াইগ্রাম ও সিংড়া উপজেলার লিচু এই আড়তের মাধ্যমেই বিক্রি হয়ে থাকে।

উল্লেখ্য, ১২ মে বেড়গঙ্গারামপুরের লিচুর মোকাম পরিদর্শন করেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। এসময় তিনি স্থানীয় লিচু চাষী ও ব্যবসায়ীদের সাথে লিচুর নিরাপদ আহরণ, উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে মতবিনিময় সভায় ২১ মে লিচুর বাজার উদ্বোধনের ঘোষণা দেন। কিন্তু মোজাফফর জাতের আগাম লিচু পরিপক্ক হওয়ার কারণে শুক্রবার থেকেই গুরুদাসপুরে জমে উঠেছে লিচুর বেচাকেনা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর