শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সিরাজগঞ্জে সকল মার্কেট ও শপিং কমপ্লেক্স বন্ধ ঘোষনা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। শুক্রবার (১৫ মে) রাতে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। আগামী রবিবার (১৭মে) থেকে জেলার সকল মার্কেট ও শপিং কমপ্লেক্স পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত জানানো হয় উক্ত সভা থেকে।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: তোফাজ্জল হোসেন জানান, সভায় সিদ্ধান্ত অনুযায়ী করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী ১৭ মে থেকে সিরাজগঞ্জ জেলার সকল দোকান-পাট, মার্কেট ও শপিং কমপ্লেক্স বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুক্রবার রাতে জেলা প্রশাসকের ডাকবাংলোতে আইনশৃঙ্খলা কমিটির জরুরি সভায় করোনা পরিস্থিতি নিয়ে জরুরি মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় দোকান-পাট ও ঔষধের দোকান খোলা থাকবে। এদিকে করোনাভাইরাস মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকার বিধিনিষেধ শিথিল করায় ১০মে থেকে মার্কেট খোলা হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সীমিত আকারে দোকান খোলা রাখা হয়।

সিরাজগঞ্জের মার্কেটে কেনাকাটা করতে ক্রেতারা গয়ে গা ঘেঁষে অবস্থান করে। অনেকেই মাস্ক ছাড়াই মার্কেটে আসে। বাইরে হাত পরিষ্কারের কোনো ব্যবস্থাও নেই। সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত সিরাজগঞ্জে ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর