মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত কৃষকদের নিয়ে রুহিয়ায় পার্টনার প্রকল্পের পিএফএস গ্যাপ স্কুলের ২য় সেশন অনুষ্ঠিত ‎অভয়নগরে চুরি যাওয়া দুই গরু উদ্ধার না হওয়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবোত্তর ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা  সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ২৪ ঘন্টা না পেরুতেই চোরসহ চুরির মালামাল উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৫ মে, ২০২০, ১০:৪৯ পূর্বাহ্ন

হিমেল চন্দ্র রায়,নীলফামারি জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে দুর্ধর্ষ চুরির ২৪ ঘন্টা না পেরুতেই চোরসহ চুরির মালামাল উদ্ধার করেছে নীলফামারী থানা পুলিশ।থানা সুত্রে জানা যায়, গত ১৩ মে ২০২০ তারিখ ভোরবেলা নীলফামারী থানাধীন কিশামত চড়াইখোলা গ্রামের জনৈক আবু সাঈদ প্রামাণিকের একটি সেচ পাম্প চুরি করে অজ্ঞাত চোরেরা৷ এমন অভিযোগে প্রেক্ষিতে নীলফামারী থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) মিন্টু চন্দ্র বণিকসহ অন্যান্য পুলিশ সদস্যের একটি টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জেলা সদরের সরকার পাড়া বাবরিঝার এলাকার  মৃত বাদল সরকার এর ছেলে স্বপন(৩০) ও কচুকাটা কুঠিপাড়া এলাকার আবু বক্কর এর ছেলে লাভলু(২০) কে চোরাই সেচ পাম্প সহ গ্রেপ্তার করে। পরে পুুুুলিশের জিজ্ঞাসাবাদ ও ধৃত ব্যক্তিদের দেয়া তথ্য অনুযায়ী কচুকাটা ইউনিয়নের কুটিপাড়া গ্রামের মৃত আতিয়ার রহমান এর ছেলে মতিনুর রহমানের বাড়ী থেকে আরো একটি সেচ পাম্প উদ্ধার করে পুলিশ ।
এ বিষয়ে নীলফামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, “এ ঘটনায় নীলফামারী থানার একটি মামলা হয়েছে যার মামলা নং ১৪৷”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর