সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

নবাবগঞ্জে আরো দুই জন করোনা জয় করে ফিরল পরিবারে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ৯:৫৩ অপরাহ্ন

মোঃ মামুনুর রশিদ, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জের করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আরো দুই জন সুস্থ্য হয়ে ফিরল পরিবারে। তারা উপজেলার বড় কচুয়া গ্রামের সাহাবুদিন (৫০) ও হাতিশাল গ্রামের সামিউল ইসলাম(২৪)। তাদের শরীরে গত ১৪ এপ্রিল করোনা পজেটিভ সনাক্ত হয়েছিল। তারা প্রায় ১ মাস চিকিৎসাধীন থাকার সম্পুর্ন সুস্থ্য হলেন।

এ নিয়ে উপজেলায় মোট ৩ জন সুস্থ্য হলেন। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার করোনাজয়ী সাহাবুদ্দিনের বাড়ীতে গিয়ে এবং সামিউল ইসলামকে হাসপতাল থেকে যাবার সময় অভিনন্দন জানান এবং তাদের হাতে সুস্থ্যতার সনদপত্র সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ শাহজাহান আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা সমাজসেবা অফিসার শুভ্রকুমার প্রকাশ, ইউ,পি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ সহ হাসাপাতালের অন্যান্য মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোছাঃ নাজমুন নাহার বলেন, উপজেলায় একদিনে ৩ ব্যক্তি করোনায় সনাক্ত হয়। তাদের মধ্যে ২ জনকে হোম আইসোলেসনে এবং ১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছিল।

তাদের মধ্যে আগে একজন সুস্থ হয়েছেন আজ ২ জনকে সুস্থতার সনদ প্রদান করা হয়েছে। তিনি করোনা সংক্রমন থেকে রক্ষায় সকলকে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর