শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট আটঘরিয়ায় দুর্গাপূজা ঘিরে কড়া  নিরাপত্তা জোরদার, আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং  নাগরপুরে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত  ঈশ্বরদীতে ১২বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  ঈশ্বরদীর গোয়াল বাথান গ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‎অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, দ্বায়িত্ব অবহেলা কর্মকর্তার 

গুরুদাসপুরে ৬শ’ শিক্ষার্থী পেল ঈদসামগ্রী উপহার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ৫:৩৫ অপরাহ্ন

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
করোনা দুর্যোগকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও ম্যানেজিং কমিটির অর্থায়নে ৬শ’ শিক্ষার্থীর পরিবারকে ১ লাখ ২০ হাজার টাকার ঈদসামগ্রী উপহার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১০টায় এ উপলক্ষে ওই স্কুল ক্যাম্পাসে ঈদসামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহাবুব হাসানসহ স্কুল পরিচালনা কমিটির সদস্য সরদার জালাল উদ্দিন, আব্দুস সামাদ, কলিমুদ্দিন, আব্দুর রহমান, জিল্লুর রহমান প্রমূখ।

জানা যায়, শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়েও ঈদসামগ্রী উপহার দেন বিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে ২শ’ টাকা প্যাকেজের লাচ্চা, সেমাই, চিনি, গুড়া দুধ ও আটার প্যাকেট বিতরণ করা হয়। ব্যতিক্রমী এ আয়োজনকে শিক্ষার্থীর অভিভাকরা স্বাগত জানিয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর