শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

“আলোকিত সমাজ পাঠাগার” এর উদ্যােগে ত্রাণসামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বামনঘিয়ালা গ্রামে ” আলোকিত সমাজ পাঠাগার” এর উদ্যােগে বামনঘিয়ালা ও চৌবিলা গ্রামের ৫০টি কর্মহীন দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার (১৩ মে) এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরন করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ডাল, আলু, তেলসহ সর্বমোট ১৬ কেজি করে খাদ্য সামগ্রী।

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডাঃ আল আমিন হোসেনের সার্বিক সহযোগীতায় ত্রাণ বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান, ৭ নং পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমীন সরকার, নবিনুর রহমান রচি সহ গ্রামের শিক্ষিত ও সুশীল তরুন সমাজের একাংশ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার জন্য সংগঠন এর পক্ষ থেকে ইউএনও উল্লাপাড়া মোঃ আরিফুজ্জামান এবং উল্লাপাড়া উপজেলা প্রশাসনকে বিশেষ ভাবে ধন্যবাদ জানানো হয়। কৃতজ্ঞতা জানানো হয় করোনা দুর্যোগে এলাকার অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য।

এসময় একাধিক ত্রাণ গ্রহীতা জানান, আমাদের গর্ব ডাঃ আলামিন হোসেন চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি করোনা দুর্যোগ মোকাবিলায় জীবনের ঝুকি নিয়ে সমগ্র উল্লাপাড়া ব্যাপী দুঃসাহসী ভূমিকা রেখে চলেছেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি সর্বদা সমাজসেবামূলক কর্মকান্ডে জড়িত। থাকেন বলেও জানান তারা। এসময় শফিউল্লাহ সুজন সহ সংগঠন এর অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর