শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সলঙ্গায় ২ টি ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

সলঙ্গা প্রতিনিধি :

সলঙ্গায় দুইটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক হেলপার (২০) নিহত হয়েছেন। বুধবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, উত্তরবঙ্গগামী একটি সয়াবিন তেলবাহী ট্রাক গোঁজা ব্রিজ এলাকায় পৌছলে কুষ্টিয়া থেকে আসা ধানের কুঁড়োবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ধানের কুঁড়োবাহী ট্রাকের হেলপারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত ট্রাক দু’টি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর