বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

কৃষকের পাশে দাঁড়াতে ধানের মূল্য মনপ্রতি ১৫০০ টাকা নির্ধারণ করার দাবি – এ্যাড. ইউসুফ আলীর

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৩ মে, ২০২০, ১১:২০ পূর্বাহ্ন

সিংড়া প্রতিনিধিঃ

গতকাল ১২ই মে সিংড়া উপজেলা ও পৌর বি এন পির সমন্বিত উদ্যোগে সিংড়া পৌরসভার ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের করোনায় কর্মহীন ও দূর্গত ২০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন কালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এ্যাডভোকেট এম ইউসুফ আলী এ দাবী করেন । বি এন পি কে গন মানুষের দল আখ্যায়িত করে তিনি বলেন দীর্ঘ প্রায় ১৪ বছর ক্ষমতার বাইরে থেকেও নিজেদের কস্টার্জিত অর্থে বি এন পি আজ সারাদেশে দূর্গত মানুষের মাঝে সহযোগীতার হাত সম্প্রসারিত করেছে যেখানে সরকারদলীয় জনপ্রতিনিধিরা একের পর এক রিলিফের চাল চুরি করে বরখাস্ত হচ্ছেন ।

কৃষকদের রক্ষায় সরকার ঘোষিত প্রণোদনার সমালোচনা করে তিনি বলেন, সরকার যদি সত্যিকার অর্থেই এই মহামারীতে কৃষকের পাশে দাঁড়াতে চান, তাহলে সরকারকে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে । কয়দিন আগেও ধানের স্বাভাবিক বাজারমূল্য ছিল প্রতিমন ১২০০ টাকা অথচ নতুন ধান বাজারে আসার সাথে সাথে আজ বাজারমূল্য হাজার টাকার নিচে নেমে গেছে । তিনি দাবী করেন কৃষকের পাশে দাঁড়াতে প্রতিমন ধানের সর্বনিম্নমূল্য ১৫০০ টাকা নিশ্চিত করে প্রমান করুন আপনারা করোনা মহামারীতে কৃষকের পাশে আছেন ।

কৃষকেরা করোনার বিরুদ্ধও যুদ্ধ করবে আবার মজুদদার ও মধ্যসত্বাভোগীদের বিরুদ্ধেও টিকে থাকার চিরন্তন যুদ্ধ চালিয়ে যাবে তা হতে পারেনা । সুতরাং দেশের কৃষকদের করোনার বিরুদ্ধে বিজয়ী করতে একটাই প্রণোদনা দরকার আর তা হচ্ছে ধানের ন্যায্য মূল্য।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর