রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ বর্ণাঢ্য আয়োজনে পাবনায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও অনুষ্ঠিত হলো এনটিভি”র ২৪তম বছরে পদার্পণ অনুষ্ঠান এখনই পদক্ষেপ নিন: জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে – নিকোলাস বিশ্বাস উল্লাপাড়া সড়াতৈল ব্রিজ ৫০ বছর হলেও কাটেনি জনদুর্ভোগ দৌলতপুরে হতদরিদ্রদের মাঝে জাতীয় ফল কাঁঠাল বিতরণ আটঘরিয়ায় রাস্তা পার হওয়ার সময় অটোবাইকের ধাক্কায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীর মৃত্যু অভয়নগর প্রেসক্লাবে নতুন মুখের ঢল জরুরি সভায় ৯ পদে দায়িত্ব বণ্টন, কার্যক্রমে গতি প্রত্যাশা

ভাঙ্গুড়ায় আগুনে পুড়ল তিন বসতবাড়ি ,সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২০, ৫:৪৫ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়ায় মঙ্গলবার(১২মে)দুপুরে আগুনে পুড়ে গেছে তিন কৃষকের বসত বাড়ি।ঘটনাটি ঘটেছে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া চরপাড়া গ্রামে। এ অগ্নিকান্ডে তিন কৃষক পরিবারের মোট ছয়টি ঘর পুড়ে গেছে।

জানা গেছে, এতে ক্ষতির পরিমান সাড়ে ৪ লাখ টাকা। ক্ষতিগ্রস্থরা হলেন,কৃষক নাজিমুদ্দিন,সোলায়মান হোসেন ও বাচ্চু মিয়া। ক্ষতিগ্রস্থ কৃষক সোলায়মান হোসেন জানান, তাদের ঘরে সংরক্ষিত ফসল বিক্রির নগদ দেড় লক্ষ টাকাসহ ঘরের ডোলে রাখা গম,পিঁয়াজ,রশুন,সরিষা ও কালাইসহ তিন লক্ষ টাকার ফসল আগুনে পুড়ে গেছে।

ধারনা করা হচ্ছে ,বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বসত ঘরে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে থাকতে পারে। খবর পেয়ে গ্রামবাসী এগিয়ে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন এবং চাটমোহর ফায়ারসার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে চাটমোহর ফায়ার সাভিস এসে আগুণ নিয়ন্ত্রণে আনে এরই মধ্যে ওই তিন কৃষকের বসতবাড়ির ৬টি ঘর পুড়ে যায়।

এব্যপারে চাটমোহর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মোঃ মইনুর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পৌচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর