শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত  যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম ওবায়দুল্লাহ’র মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি (পিএস) পরিচয়ে প্রতারণার অভিযোগ  রামিসা হত্যাকাণ্ডের প্রকাশ্যে বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে ইসলামী যুব আন্দোলন কুতুবপুর ইউনিয়নের মানববন্ধন নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন নাগরপুরে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন দুই আইন বিশেষজ্ঞ আটঘরিয়ায় পশুর হাটে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপি সভাপতির বহিষ্কারের দাবিতে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২০, ৫:০৬ অপরাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আকবর আলী (৬০) নামের এক কাপড় ব্যবসায়ি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নে বনপাড়া-হাটিকুমরুল হমাসড়কের আইড়মারী এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী জেলার বাগাতিপাড়া উপজেলার রহমানপুর গ্রামের নবীর উদ্দিনের ছেলে এবং বাগাতিপাড়া বাজারের কাপড় ব্যবসায়ী।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ফিডার সড়ক দিয়ে পাঁচযাত্রি নিয়ে একটি সিএনজি চালিত আটোরিক্সাটি বনপাড়া থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে যাচ্ছিল।
আটোরিক্সাটি আইড়মারি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে পাশে খাদে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই কাপড় ব্যবসায়ী আকবর আলী মারা যান। এ ঘটনায় আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, দূর্ঘটনা কবলিত অটোরিক্সা এবং লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
নিহত ব্যবসায়ীর ছেলে আকাশ জানান, তারা বাবা একজন কাপড়ের ব্যবস্যায়ী। সিরাজগঞ্জের শাহজাদপুর কাপড়ের মোকামে (পাইকারী হাট) ঈদের জন্য নতুন কাপড় কিনতে যাচ্ছিলেন। তিনি বাবাকে সকালে মোটরসাইকেল করে বাগাতিপাড়া থেকে বনপাড়া বাইপাস মোড়ে সিএনজি অটোরিক্সায় তুলে দিয়ে যান। এরপর বাড়িতে পৌঁছার আগেই বাবার দুর্ঘটনায় মৃত্যুর খবর পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর