রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আটঘরিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল সাঁথিয়ায় মব সৃষ্টি করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ঈশ্বরদীতে রাতের আঁধারে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বিস্ফোরক মামলায় চাটমোহরে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার জনবান্ধন ও মানবিক পুলিশি সেবা দিতে প্রস্তুত ফরিদপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা গোপালপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আটঘরিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল গোপালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভাঙ্গুড়ায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১০ মে, ২০২০, ২:৩৮ অপরাহ্ন

মোঃ মানিক হোসেন স্টাফ রিপোর্টার:

করোনাভাইরাসের কারণে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন ভাঙ্গুড়ার দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাসুদ রানা। রবিবার (১০ মে) দুপুরে উপজেলার দিলপাশার ইউনিয়নের প্রায় ১৩৩ টি পরিবারের মাঝে চিনি, সেমাই, ময়দা ও মাস্ক বিতরণ করা হয়। এর আগেও তিনি ১৮২ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেন। বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু।

 

অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী মহিলা নেত্রী আফিয়া সুলতানা আখি, পৌর সভার ৫ নং ওয়ার্ড়ের কমিশনার পদপ্রার্থী মোঃ সিরাজুল ইসলাম সিরাই , স্থানীয় ইউপি সদস্য গোলাম মুর্তজা বাবু ও মোঃ জহুরুল ইসলাম প্রমুখ। মাসুদ রানা বলেন, পবিত্র রমজান মাসে কর্মহীন, দুস্থ ও অসহায় পরিবারকে এই সহায়তা দেওয়া হবে। খাদ্যসামগ্রী বিতরণের সময় কে কোন দলের সমর্থক, সেটা বিবেচ্য নয়। দল-মত নির্বিশেষ দুস্থ মানুষের একটি তালিকা তৈরি করে তাদের মধ্যে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে।

 

কেননা সবার আগে মানবতা। এখানে হিন্দু, মুসলমান বা ধর্মের পরিচয় বিবেচ্য নয়। মানবতাকেই এখন সবার অগ্রাধিকার দেওয়া উচিত। এই সাহায্য অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু বলেন, মাসুদ নিজ উদ্যোগে এ সকল অসহায় মানুষের পাশে দাঁড়ানো এ মহৎ কাজকে আমি স্বাগত জানাই। তিনি সাধারণ জনগণের উদ্দেশে বলেন, আপনারা করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে সরকারের সকল বিধি নিষেধ মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, নিজেদের দূরত্ব বঝায় রাখুন। আপনাদের সচেতনতাই আপনারা সুস্থ্ থাকবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর