মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত কৃষকদের নিয়ে রুহিয়ায় পার্টনার প্রকল্পের পিএফএস গ্যাপ স্কুলের ২য় সেশন অনুষ্ঠিত ‎অভয়নগরে চুরি যাওয়া দুই গরু উদ্ধার না হওয়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবোত্তর ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা  সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

করোনা মোকাবেলায় আগৈলঝাড়া পুলিশের উদ্যোগে মসজিদে নামাজ পড়–য়াদের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৮ মে, ২০২০, ৯:৩১ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
করোনা ঝুঁকি মোকাবেলায় আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যোগে জুম্মার নামাজ আদায় করতে আসা মসজিদে মসজিদে মুসুল্লীদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ দূরত্ব বজায় রেখে নামাজ আদায়ের নির্দেশনা প্রদান করে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ চত্তরে পুলিশ সদস্যরা অবস্থান করে মসজিদে নামাজ আদায়ের জন্য আগত মুসুল্লীদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ দূরত্ব বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন।

এসময় মসজিদে আগত সকল মুসুল্লীদের হাত জীবানুমুক্ত করতে হ্যান্ড স্যানিটাইজার ও সব সময়ে ব্যবহারের জন্য মাস্ক বিতরন করেন তিনি। একই সাথে উপজেলার বিভিন্ন মসজিদের মুসুল্লীদের স্বাস্থ্য সুরক্ষায় পুলিশ সদস্যদের মাধ্যমে একই পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান ওসি মো. আফজাল হোসেন।

উপজেলা কেন্দ্রীয় মসজিদের সভাপতি আবু সালেহ মো. লিটন পুলিশের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে করোনা মোবাবেলায় সকল মুসুল্লীদের সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর