শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

করোনা আতংকের মাঝেও চরাঞ্চলে বাল্যবিয়ের চেষ্টা, বন্ধ করলেন এসিল্যান্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

সারা বিশ্ব যখন করোনা ভাইরাস নিয়ে দিশেহারা, দেশব্যাপী যখন সকল ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, তখনও সিরাজগঞ্জ সদরে কাওয়াকোলা ইউনিয়নের কাটেংগা চরে বাল্যবিবাহ বিবাহের আয়োজন থেমে নেই। ঠিক তেমনি একটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি পঞ্চম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেন। বুধবার বিকালে সিরাজগঞ্জ সদরের কাওয়াকোলা ইউনিয়নের কাটেংগা গ্রামে এই ঘটনা ঘটে বলে এসিল্যান্ড সূত্রে জানা যায়।

সে সময় সংগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে বরের বাড়ীতে উপস্থিত হন। তখন বরের বাড়ীতে কনে টাংগাইল জেলার কালিহাতী উপজেলার বাঘুটিয়া গ্রামের পঞ্চম শ্রেণীর ছাত্রী (১২) এর সাথে সিরাজগঞ্জ সদরের কাওয়াকোলা ইউনিয়নের কাটেংগা গ্রামের সপ্তম শ্রেণীর এক কিশোর (১৬) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী।

বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করেন।বর ও কনের পিতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তারা তাদের ভুল বুঝতে পারেন এবং তাদের মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর