শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

মেঘনায় ঝড়ের কবলে যাত্রীবাহি ট্রলার ডুবি ; দুইজনের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
মেঘনা নদীর জেলার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় বুধবার সকালে আকস্মিক ঝড়ের কবলে পরে একটি যাত্রীবাহি ট্রলার ডুবে দুইজন মারা গেছেন। পুলিশ নদী থেকে মৃত দুইজনের মরদেহ উদ্ধার করেছেন।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গোবিন্দপুর থেকে শাওড়াগামী একটি যাত্রীবাহি ট্রলার ১৪জন যাত্রী নিয়ে মেঘনা নদী পার হচ্ছিলো। সকাল সাড়ে আটটার দিকে আকস্মিক ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়।

এসময় চালক ও ১১ জন যাত্রী সাতরে তীরে উঠতে সক্ষম হলেও দুইজন যাত্রী নিখোঁজ হয়। ওসি আরও জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জেলেদের সহায়তায় নদীতে তল্লাশী চালিয়ে সকাল দশটার দিকে আব্দুর রব বেপারীর (৬০) মরদেহ উদ্ধার করে।

সে গোবিন্দপুর গ্রামের মৃত হযরত আলী বেপারীর পুত্র। পরবর্তীতে বেলা সাড়ে এগারোটার দিকে একই গ্রামের সালাম ভূঁইয়ার পুত্র নবম শ্রেনীর ছাত্র রাজিব ভূঁইয়ার লাশ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর