শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আয়রা মণি (চার মাস) নামে এক নবজাতক শিশু নিহত ও একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন আহত হয়েছেন।বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে বৃষ্টি চলাকালে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়রা মণি রাজশাহী জেলার বাঘা উপজেলার মণিপুর গ্রামের বাসিন্দা আকিজ গ্রুপের কর্মকর্তা আতিকুর রহমান সুজনের মেয়ে। তারা বাগাতিপাড়ায় শ্বশুরবাড়ি থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহিল বাকি জানান, বুধবার ভোরে রেজুর মোড় এলাকায় বাগাতিপাড়া থেকে ঢাকাগামী প্রাইভেট কারের (ঢাকা মেট্রো ৯ ১৭-২৭১৪) সঙ্গে ঢাকা থেকে ঈশ্বরদীগামী অপর প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ ১২-৮২২৩) মুখোমুখি সংঘর্ষ বাধে।
এতে ঢাকাগামী প্রাইভেট কারের যাত্রী শিশু আয়রা মণি ঘটনাস্থলেই নিহত ও দুই চালকসহ পাঁচজন আহত হন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিস টিম আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর