সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দলীয় প্রধানের প্রতি বিশেষ সম্মাননা: প্রধানমন্ত্রী তারেক রহমানকে মেয়ের বিয়ের দাওয়াত দিলেন ফতুল্লা বিএনপি সভাপতি টিটু জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে তুরস্ক যাচ্ছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী গোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট শিশুর জন্ম, উন্নত চিকিৎসার পরামর্শ আটঘরিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ  গোপালপুরের যমজ দুই ভাইয়ের এইচএসসিতে জিপিএ-৫ এইচএসসিতে গুরুদাসপুরে ৫টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি নওগাঁয় ২৪ কেজি গাঁজাসহ ৪ ব্যবসায়ী গ্রেপ্তার, চোরাই ভ্যানসহ বাবা-ছেলে আটক; উদ্ধার ৫১৭ মোবাইল নওগাঁয় সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনির পরলোকগমন, বিভিন্ন মহলের শোক

আটোয়ারীতে খাদ্য সহায়তা নিয়ে কর্মহীন মানুষের পাশে ৪ যুবক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৬ মে, ২০২০, ১:২৪ অপরাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাড়িয়েছে স্থানীয় ৪ যুবক। বুধবার (৬মে) সকালে উপজেলার বারআউলিয়া ডাঙ্গাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় চার যুবকের উদ্দ্যেগে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। জানাগেছে, মির্জাপর ইউনিয়নের বারআউলিয়া এলাকার যুবক ধরনী কান্ত বর্মন, ফয়সাল কবির, বাবুল ইসলাম ও আব্দুর রাজ্জাক একত্রে ব্যক্তিগত তহবিল জমিয়ে খাদ্য সহায়তার উদ্যোগ নেয়।

আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় মির্জাপুর ইউ’পি চেয়ারম্যান মো: ওমর আলী, বিদ্যালয়টির প্রধান শিক্ষক কেশব চন্দ্র বর্মন, শিক্ষক মো: খালেকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রায় দু’শত মানুষকে চাল, ডাল, আলু, তেল ও সাবান সম্বলিত খাদ্য সামগ্রী সহায়তা করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর