সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

করোনা প্রতিরোধে লামা তথ্য অফিসের প্রচার প্রচারণা অব্যাহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২০, ২:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

সরকারের তথ্য মন্ত্রালয়ের নিদের্শনা মোতাবেক বান্দরবান জেলার লামা তথ্য অফিস এর তত্ত্বাবধানে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লামা উপজেলা ব্যাপী বিভিন্ন সচেতনতামূল বার্তা প্রচার প্রচারণা কার্যক্রম অব্যাহত রেখেছে । উপজেলা তথ্য অফিসের প্রচার কর্মীরা লামা পৌর এলাকাসহ তিন উপজেলার সকল ইউনিয়নের প্রায় সকল গ্রামগঞ্জে ও হাট-বাজারে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় করণীয় বিষয়ে মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতন করার জন্য সচেতনতামূলক বার্তা প্রচার করছে ।

এক্ষেত্রে প্রত্যন্ত গ্রামেগঞ্জে ও হাট-বাজারে নিয়মিতভাবে মানুষের মাঝে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, সেক্ষেত্রে সাবান দিয়ে ঘন ঘন হাত ধৌয়া, হাত না ধুয়ে চোখ,মুখ ও নাক স্পর্শ না করা, হাঁসি, কাঁশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা,মুখে ও নাকে মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা,বাড়িতে অবস্থান করা, গণজমায়েত না হওয়া, হোম কোয়ারান্টাইন এবং জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক জারীকৃত গণবিজ্ঞাপ্তিসমূহ মাইকিং এর মাধ্যমে প্রচার করছে।

এর ফলে জেলার মানুষের মাঝে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে। লামার উপজেলা তথ্য অফিসার মোঃ রুহুল আমিন চৌধুরী জানান, বৈশ্বিক মহামারি (কোভিড-১৯) প্রতিরোধ কল্পে আমরা শুরু থেকে তিন উপজেলায় (লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি) প্রত্যন্ত গ্রামেগঞ্জে ও হাট-বাজারে নিয়মিতভাবে তথ্য অফিসের সচেতনতামূলক বার্তা প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছি। এছাড়া করোনায় আক্রান্ত ব্যক্তিরা কোন পাপ বা অভিশাপযুক্ত নয়,এটি বৈশ্বিক মহামারি সবার মানবিকভাবে বেচেঁ থাকার অধিকার রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর