বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ঠাকুরগাঁও রুহিয়ায় মোবাইলে ক্রিকেট বাজি খেলার অপরাধে  আটক ৯ জন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও রুহিয়ায় মোবাইলে ক্রিকেট বাজি ধরার খেলার আস্তানায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ ৯ জুয়ারীকে আটক করেছে।সোমবার রাত ৮ টায় রুহিয়ার পুরাতন নিরিবিলি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে ।
ডিবি পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,আটককৃতরা দীর্ঘদিন যাবত টেলিভিশনে ও মোবাইলে ক্রিকেটের বাজি ধরা খেলা চালিয়ে আসছিল।এ খেলায় ইতোমধ্যে  বেশকিছু যুবক সর্বশান্ত হয়ে পথে নেমেছে।এদিকে প্রতিদিনের ন্যায় আটককৃতরা সোমবার(৩ আগষ্ট) বিকেলে রুহিয়া ডাকবাংলো মার্কেটের  পুরাতন নিরিবিলি হোটেলে বসে ক্রিকেট বাজি খেলার আসর বসায়।
ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল রাত ৮ টায় জুয়ার আসরে হানা দিয়ে  বেশ কয়েকটি মোবাইল ফোন ,নগদ টাকা জব্দ করে এবং জুয়া খেলার আসর থেকে রুহিয়া ইউনিয়নের মেম্বার রফিজ উদ্দীনের ছেলে কবির হোসেন(৪২),সিরাজুল ইসলামের ছেলে সবুজ(২৭),হামিদুলের ছেলে রাজু (২৫),ভ্যান চালক সৈয়দ আলীর ছেলে সাইদুর রহমান ওরফে বিবিসি (১৯),বারঘরিয়া গ্রামের ভাষার ছেলে মিন্টু(২৫)একলাস উদ্দীনের ছেলে ইয়াকুব আলী(৩৮),আশিকুল ইসলামের ছেলে হারুন(২৭),সৈয়দ আলীর ছেলে রফিকুল ইসলাম,বৈজ্যনাথের ছেলে জোতিষ সহ ৯ জনকে আটক করে ডিবি অফিসে নিয়ে যায়।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক শামীম হোসেন জানান,আটককৃতদের কাছ থেকে জব্দকৃত মালামালের তালিকা তৈরীর কাজ চলছে।তাদের  বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর