বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

নগরীতে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

খুলনা মহানগরীর তেলিগাতী মধ্যপাড়া এলাকায় নিজ ঘরেই মো. বাচ্চু শেখ (৩২) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত বাচ্চু শেখ স্থানীয় বাসিন্দা মোঃ আমজাদ শেখের ছেলে। নিহত বাচ্চু দীর্ঘদিন প্রবাসে ছিলেন। আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রেজাউল করিম রেজা বলেন, বৃহস্পতিবার ভোরে তাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্বরা। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে, তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু শেখ বুধবার রাতে তেলিগাতী মধ্যপাড়াস্থ নিজ ঘরে স্ত্রী’র সঙ্গে ঘুমিয়ে ছিল। ভোর রাতে অজ্ঞাত পরিচয়ের দৃর্বৃত্ত ঘরে ঢুকেই ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে জবাই করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় চিৎকার শুনে পাশে থাকা তার স্ত্রী জেগে উঠলেও হত্যাকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে সে অচেতন হয়ে পড়ে। এলাকাবাসী জানিয়েছেন, প্রবাস ফেরত এই যুবক মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিল। এ কারণে প্রতিপক্ষরা তাকে হত্যা করে থাকতে পারে।

 

অপর সূত্র জানিয়েছে, বাচ্চু তার ফুফাতো ভাই নবীর ভূইয়ার স্ত্রী’র সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল। যে কারণে নবীর তাদের ওপর চরমভাবে ক্ষিপ্ত হয়। যার জেরধরে এক সপ্তাহ আগে বাচ্চুকে দেখে নেয়ার হুমকি দিয়ে নবীর বাড়ি থেকে চলে যায়। এ কারণে নবীর এ ঘটনা ঘটতে পারে বলেও প্রতিবেশিরা ধারণা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর